Saturday, July 26, 2025

বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে কোন আপোষ নাই:কাদের সিদ্দিকী

 


নিজস্ব প্রতিবেদকঃ

কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,বাংলাদেশ এটা নিয়ে কারও সাথে আপোষ হবে না।আমরা চাই মুক্তিযুদ্ধ,এনিয়ে আপোষ নাই।আমরা চাই মুক্তিযোদ্ধা তা নিয়ে আপোষ নাই।আমাদের কন্ঠ জয় বাংলা।এটা নিয়ে আমরা কোন আপোষ করতে যাব না।আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।আমরা তার সবাই কর্মী।বঙ্গবন্ধু ও জিয়াউর রহমানকে নিয়ে কোন আপোষ নাই।আমরা স্বাধীনতাকে দেখতে চাই।আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না।


শনিবার (২৬ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিনিউটি সেন্টারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কাদের সিদ্দিকী বলেন, যারা আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে আমি তাদেরকে সাধুবাদ,ধন্যবাদ ও অভিনন্দন জানাই।কিন্তু তারা যদি বঙ্গবন্ধুকে অস্বীকার করে,তারা যদি স্বাধীনতাকে অস্বীকার করে। মুক্তিযোদ্ধাদের অস্বীকার করে অসম্মান করে যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছি তাদের বিরুদ্ধে দাঁড়াতেও আমাদের একটু বাজবে না।




তিনি বলেন,নিরপক্ষভাবে বললে, বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে তারা আল্লাহর নির্ধারণ পথে আল্লাহ ইচ্ছাকে বাস্তবায়ন করেছে।কেউ জাতিকে কোন সরকার যদি ঐরকম অন্যায় করে তাহলে আল্লাহ তরফ থেকে পতন আসে।কোটা,  বৈষম্যবিরোধী তাদের আন্দোলনে এটা তাদের একার ফসল নয়।শেখ হাসিনার অন্যায়,আওয়ামী লোকের অন্যায়, ভালোভাবে না চালাতে পারা এই সব কিছু মিলেই মানুষ ক্ষুব্ধ হয়েছে।মানুষ বেড়িয়ে এসেছে বলেই তাদের বিজয় এসেছিল।এই বিজয় তাদের একার না।


তিনি আরও বলেন,আমি শুনেছি বিএনপির নাকি ৬০০ থেকে ৭০০ লোক মারা গেছে।আমি ২৫ বছর যাবত শেখ হাসিনার প্রত্যকটি অন্যায় ধরেছি।তাদেরকে বাদ দিয়ে কেউ যদি কৃতিত্ব একাই নিতে চাই।সেটা ভালো না।এই হাসিনা বিরোধী আন্দোলনের কৃতিত্ব জনগণের।ব্যক্তিগত কারও না।

এসময় বীর বিক্রম আবুল কালাম আজাদ ,বীরপ্রতীক হাবিবুর রহমান তালুকদার খোকা,বীর প্রতীক ফজলুল হক,বীর প্রতীক আব্দুল্লাহ সহ বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন