|
ads
  • তেলের কোন সংকট নেই:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আযম খান





    নিজস্বপ্রতিবেদকঃ



    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান বলেছেন,তেলের কোন সংকট নেই। পেট্রোল, অকটেন, ডিজেল ও ভোজ্যতেলের কোনো সংকট নেই। এখানে অসাধু কিছু ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে একটি কৃত্তিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করে।

    সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আহমেদ আযম খান বলেন,ইনশাল্লাহ আমাদের এই সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দিব না। এছাড়াও যারা যানবাহন চালাচ্ছেন তাদের তেল নিয়ে কোন শংকিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেন।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, শহীদ ওসমান হাদির বিষয়ে আমাদের সরকার খুবই সিরিয়াস। আমরা যখন সরকারে যাইনি তার আগে থেকেই এ বিষয়ে আমরা যথাযথ গুরুত্ব দিয়েছি। এছাড়াও সকল হত্যাকান্ডের বিচার যাতে সঠিকভাবে পায় সে ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নিবে।



    এসময় সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন,সখীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিমুদ্দিন মাস্টার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির হোসেন, বীরমুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন সজীব,মুক্তিযোদ্ধা আহ্বায়ক মোশাররফ হোসেন  সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।