Wednesday, September 9, 2026

বাসাইলে ৫৭ দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 


নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইলে বাঘিল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।


সম্প্রতি বাঘিল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঘিল ফুলবাড়ী হাবিবিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা ও বাঘিল ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৭ জন দরিদ্র ও অসচ্ছল শিক্ষার্থীর মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।


শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের শিক্ষার পথ সুগম করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


অনুষ্ঠানে বাঘিল মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. ফিরোজ খান এবং সাধারণ সম্পাদক সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা সুলতানা, বাঘিল ফুলবাড়ী হাবিবিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার প্রধান শিক্ষক ওসমান গনি এবং বাঘিল ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনা বেগম।


ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সহযোগিতা করার এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।



শেয়ার করুন