Sunday, September 13, 2026

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দিলেন বাসাইলের কৃতি সন্তান হাসান খান

 



 

নিজস্বপ্রতিবেদকঃ

টাঙ্গাইলের বাসাইল পৌরসভার পূর্বপাড়া এলাকার কৃতি সন্তান হাসান খান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

 

হাসান খান বাসাইল পৌরসভার পূর্বপাড়া এলাকার বাসিন্দা লিটন খানের ছেলে। শিক্ষাজীবনের শুরু থেকেই মেধার স্বাক্ষর রেখে আসা হাসান খান ২০১৬ সালে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর ২০১৮ সালে বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন।

 

পরবর্তীতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ভর্তি হন। ২০২৪ সালে সেখান থেকে স্নাতক (অনার্স) এবং ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন।

 

নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাজীবনে সাফল্য অর্জনের পর এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করলেন হাসান খান।

 

তার এই অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা হাসান খানের নতুন কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।


শেয়ার করুন