Friday, September 25, 2026

বাসাইলে গভীর রাতে স’মিলে অগ্নিকাণ্ড, পুড়ে গেছে মেশিনপত্র ও কাঠ

 


নিজস্ব প্রতিবেদক:


টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কল্যাণপুর গ্রামে গভীর রাতে একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স’মিলের মূল্যবান মেশিনপত্র ও মজুত করে রাখা কাঠ পুড়ে গেছে বলে জানা গেছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স’মিলটির মালিক সখীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম। তিনি জানান, জমিটি তার নিজের এবং গত প্রায় ১০ বছর ধরে সেখানে স’মিল পরিচালনা করে আসছেন। স’মিলের পাশাপাশি তিনি সেখানে কাঠের ফার্নিচারের ব্যবসাও পরিচালনা করছেন।

রফিকুল ইসলাম বলেন, গত সময়ে আমার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। রাতে কে বা কীভাবে আমার স’মিলে আগুন লেগে পুড়ে গেছে, তা আমি জানি না। এ ঘটনায় আমার কারও প্রতি কোনো সন্দেহ বা অভিযোগ নেই। আমি কাউকে সেখানে আসতে দেখিনি।

অগ্নিকাণ্ডে স’মিলের মেশিনপত্র ও মজুত করা কাঠের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাসাইল নতুন সংবাদ


শেয়ার করুন