নিজস্ব প্রতিবেদক, বাসাইল, টাঙ্গাইল:
টাঙ্গাইলের বাসাইলে পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হৃদয় শেখ (২৫), পিতা- চান মিয়া, সাং- বালিগাঁও, থানা- টঙ্গিবাড়ী, জেলা- মুন্সীগঞ্জ এবং সুখ রঞ্জন রবিদাস (২৭), পিতা- সুবল রবিদাস, সাং- করটিয়া মাদারজানি, থানা- সদর, জেলা- টাঙ্গাইল।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাহিয়ান মুনসীফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের সম্মুখে আসামিরা মাদক সেবনের কথা স্বীকার করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
