Monday, September 7, 2026

বাসাইলে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাসাইলে ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

 



নিজস্ব প্রতিবেদকঃ

 

টাঙ্গাইলের বাসাইলে পুলিশের বিশেষ অভিযানে পিস ইয়াবা ট্যাবলেটসহ সুজন মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

রোববার ( সেপ্টেম্বর ২০২৬) রাত ১০টা ১০ মিনিটের দিকে বাসাইল থানাধীন কাউলজানি ইউনিয়নের মান্দারজানি উত্তরপাড়া মসজিদের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে বাসাইল থানা পুলিশ।

 

গ্রেপ্তার সুজন মিয়া (৪০) বাসাইল উপজেলার কাউলজানি বোর্ড বাজার এলাকার বাসিন্দা। তিনি . করিমের ছেলে।

 

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বাসাইল থানা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সময় সুজন মিয়ার কাছ থেকে পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

ঘটনায় গ্রেপ্তার সুজন মিয়ার বিরুদ্ধে বাসাইল থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া শেষে সোমবার ( সেপ্টেম্বর ২০২৬) তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক দং লিয়াং

প্রেমিকাকে রেখে গভীর রাতে চলে গেলেন চীনা যুবক দং লিয়াং


 



প্রেমিকা আশিতার (২৫) সঙ্গে দেখা করতে চীন থেকে টাঙ্গাইলের সখীপুরে আসা দং লিয়াং নামের সেই চীনা যুবক গভীর রাতেই সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ কম থাকায় দুই পরিবার ও প্রেমিকা আশিতার সঙ্গে কথা বলেই তিনি বাংলাদেশে অবস্থিত চীন দূতাবাসে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আশিতা সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের বাগবেড় গ্রামের প্রবাসী আজমত আলীর মেয়ে।



স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সখীপুর উপজেলার বাগবেড় গ্রামে প্রেমিকা আশিতার বাড়িতে আসেন দং লিয়াং। সেখানে আশিতা ও তার পরিবারের সঙ্গে সময় কাটানোর পর রাত ১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকায় অবস্থিত চীন দূতাবাসে পৌঁছে দেওয়া হয়।

আশিতার প্রতিবেশী আলিফ বলেন, দং লিয়াংয়ের ভিসার মেয়াদ কম থাকায় তিনি দ্রুত ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। এ বিষয়ে দুই পরিবার ও আশিতার সঙ্গে আলোচনা করেই তিনি সখীপুর ছাড়েন।

দং লিয়াং জানিয়েছেন, ভিসার মেয়াদ বাড়িয়ে খুব শিগগিরই আবার বাংলাদেশে আসবেন তিনি। এরপর ধর্মীয় রীতি মেনে আশিতাকে বিয়ে করার ইচ্ছা রয়েছে তার।

এর আগে, WorldTalks অ্যাপের মাধ্যমে সখীপুরের বাগবেড় গ্রামের আশিতার সঙ্গে দং লিয়াংয়ের পরিচয় হয়। প্রায় তিন মাসের পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানেই চীন থেকে সখীপুরে ছুটে এসেছিলেন ডং লিয়াং।

দং লিয়াং ইসলাম ধর্ম গ্রহণ করে আশিতাকে বিয়ে করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। বিয়ের পর আশিতাকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্থানীয়রা আরও জানান, আপাতত ডং লিয়াং চীন দূতাবাসে যাওয়ার উদ্দেশ্যে সখীপুর ছেড়েছেন। ভিসার মেয়াদ বাড়ানোর পর ফের বাংলাদেশে এসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা রয়েছে তার।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, স্থানীয়রা আমাকে জানায় চীনা এক যুবক আমাদের এলাকায় এসেছে। পরে মেয়েটি যাতে প্রতারণার শিকার না হয়। সে জন্য স্থানীয় লোকজন রাত ১২টার দিকে ওই যুবককে চীনা দূতাবাসে পাঠিয়ে দেন। ওই যুবক কে পাঠিয়ে দেওয়ার বিষয়টি আমাকে জানিয়েছে স্থানীয়রা।

Sunday, September 6, 2026

এবার হৃদরোগ বিশেষজ্ঞ হলেন বাসাইলের কৃতি সন্তান ডা. আমিনুল ইসলাম

এবার হৃদরোগ বিশেষজ্ঞ হলেন বাসাইলের কৃতি সন্তান ডা. আমিনুল ইসলাম

 



নিজস্ব প্রতিবেদক:


টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামের কৃতি সন্তান ডা. আমিনুল ইসলাম সবুজ কার্ডিওলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে নতুন পরিচয় অর্জন করেছেন।


ডা. আমিনুল ইসলাম সবুজ কলিয়া মধ্যপাড়া এলাকার মরহুম চাঁন মামুদ মিয়া ও মরহুমা আমেনা আক্তারের সুযোগ্য সন্তান। তিনি একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক। মেডিসিন, কার্ডিওলজি, মেডিকেল আল্ট্রাসনোগ্রাফি ও রোগীসেবায় তাঁর বিশেষ আগ্রহ ও দক্ষতা রয়েছে।


তাঁর শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কাটে সিলেট ক্যাডেট কলেজে। পরবর্তীতে তিনি পাবনা মেডিকেল কলেজ থেকে ২০১৭ সালে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন করেন। ২০২০ সাল থেকে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে মেডিকেল অফিসার হিসেবে সরকারি চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন।


চিকিৎসাবিজ্ঞানে উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি Royal College of Physicians থেকে MRCP এবং Bangladesh College of Physicians থেকে FCPS ডিগ্রি অর্জনের জন্য প্রশিক্ষণরত রয়েছেন।


কার্ডিওলজির প্রতি বিশেষ আগ্রহ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি ঢাকার National Institute of Cardiovascular Diseases (NICVD)-এ কার্ডিওলজি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সেখানে D-Card (কার্ডিওলজি) পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন।


ডা. আমিনুল ইসলাম সবুজের এই অর্জনে তাঁর পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। বাসাইলের সন্তান হিসেবে তাঁর এই সাফল্য স্থানীয় মানুষের জন্যও গর্বের বিষয়।


তাঁর এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। ডা. আমিনুল ইসলাম সবুজের জন্য রইল প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। তাঁর চিকিৎসাসেবা ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।


বাসাইল তিন রাস্তার মোড়ে পরিচয়হীন শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

বাসাইল তিন রাস্তার মোড়ে পরিচয়হীন শিশুকন্যা উদ্ধার, পরিবারের সন্ধান চায় পুলিশ

  



নিজস্ব প্রতিবেদক


টাঙ্গাইলের বাসাইল উপজেলার তিন রাস্তার মোড় এলাকা থেকে এক পরিচয়হীন শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে শিশুটিকে বাসাইল তিন রাস্তার মোড় এলাকায় পাওয়া যায়।


জানা গেছে, শিশুটি তার পরিচয় ও ঠিকানা সম্পর্কে একেক সময় একেক ধরনের তথ্য দিচ্ছে। এ কারণে এখনো তার প্রকৃত পরিচয় ও পরিবারের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি।


শিশুটিকে কেউ চিনে থাকলে অথবা তার পরিবার ও স্বজনদের সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে জরুরি ভিত্তিতে বাসাইল থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।


শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয় বাসিন্দাসহ সবার সহযোগিতা কামনা করেছে পুলিশ।


📞 যোগাযোগ: ০১৩২০০৯৬৪৯৫


শিশুটির পরিবারের কাছে পৌঁছে দিতে নিউজটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল।


Saturday, September 5, 2026

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলের চমচম বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

 



নিজস্বপ্রতিবেদকঃ

 টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী চমচমকে বিদেশে রপ্তানির পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 শুক্রবার ( সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে তিন দিনব্যাপীমিষ্টি উৎসব-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন।

 সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলের চমচম সারা বাংলাদেশ তথা বিশ্বের অনেক মানুষই কমবেশি চেনে। টাঙ্গাইলের শাড়ি যেমন বাংলাদেশের গর্ব ঐতিহ্য, তেমনি চমচমও আমাদের ঐতিহ্যের অংশ। এই পণ্যকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সেটি আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে।

 তিনি বলেন, ‘আমাদের যে ঐতিহ্য রয়েছে, সেটিকে মানুষের মাঝে তুলে ধরার জন্যই আয়োজন। টাঙ্গাইলে যে ঐতিহ্য অর্জন রয়েছে, তা বাংলাদেশের মানুষের জন্যও গর্বের বিষয়। এই ঐতিহ্যকে ধারণ করে আগামী দিনে ঐতিহাসিক নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে চাই। ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন।

 মিষ্টি উৎসবের উদ্দেশ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘এই ফেস্টিভ্যালের কয়েকটি উদ্দেশ্য রয়েছে। প্রথমত, টাঙ্গাইলের পণ্য মানুষের মাঝে তুলে ধরা এবং এগুলো নিয়ে মানুষকে অবহিত করা। একই সঙ্গে সারাদেশের মানুষের কাছে আমাদের ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করা।

 তিনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে গোপালপুরের একটি অনুষ্ঠানে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি চমচম নিয়ে কথা বলেছিলেন। তিনি আনারসের কথাও বলেছিলেন। টাঙ্গাইলের এই চমচমকে কীভাবে বিদেশে রপ্তানি করা যায়, সে ব্যাপারে আমরা পদক্ষেপ নেব।

 

চমচম শিল্পের প্রসার ঘটাতে পারলে একদিকে দেশের রপ্তানি আয় বাড়বে, অন্যদিকে শিল্পে মানুষের আগ্রহ কর্মসংস্থান বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি। এতে প্রান্তিক অর্থনীতির পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী।

 

টাঙ্গাইলের তাঁতশিল্পের উন্নয়ন প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘টাঙ্গাইলের শাড়ির বিদেশে প্রচুর কদর রয়েছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে তাঁতিদের জন্য ঋণের ব্যবস্থা করতে হবে। প্রান্তিক পর্যায়ে যারা শাড়ি তৈরি করেন, তাদের স্বল্প সুদে আর্থিক সহায়তা দিতে হবে।

 

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে আমি বস্ত্র পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যে তাঁতিরা এই কাজ করেন, তাদের সঙ্গে কথা বলে একটি তাঁতি সমাবেশ করব। এর মাধ্যমে তাঁতশিল্পকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনা শতবর্ষের মিষ্টি তৈরির ঐতিহ্য দেশ-বিদেশে তুলে ধরতে এবং স্থানীয় পণ্যের প্রসারে প্রথমবারের মতো থেকে সেপ্টেম্বর তিন দিনব্যাপীসুইট ফেস্টিভ্যাল-২০২৬আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে উৎসবে জেলার ১২ উপজেলা থেকে ২৩টি স্টল অংশ নিয়েছে; এর মধ্যে ২০টি স্টলে ঐতিহ্যবাহী মিষ্টি এবং তিনটি স্টলে টাঙ্গাইলের তাঁতের শাড়ি প্রদর্শন করা হচ্ছে।

 

এর আগে বিকেলে ফিতা কেটে বেলুন উড়িয়েসুইট ফেস্টিভ্যাল-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 

 

জেলা প্রশাসক শরীফা হক বলেন, ‘টাঙ্গাইলের জিআই পণ্য শুধু টাঙ্গাইলের নয়, এগুলো বাংলাদেশের গর্ব’- এই বার্তা ছড়িয়ে দেওয়াই উৎসবের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকেও এগিয়ে নেওয়া হবে।

 

সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Thursday, September 3, 2026

মির্জাপুরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

মির্জাপুরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে সম্প্রীতির বার্তা নিয়ে এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

 



নিজস্ব প্রতিবেদক:

পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে মির্জাপুর উপজেলা বাসীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মির্জাপুরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।


শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রিয় সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের প্রতি রইল জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। শ্রীকৃষ্ণের বাঁশির সুরে ঘুচে যাক আপনাদের জীবনের সব দুঃখ-কষ্ট। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের ও আপনাদের পরিবারের সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ নেমে আসুক।


তিনি আরও বলেন, জন্মাষ্টমীর এই পবিত্র দিনে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক এটাই প্রত্যাশা।


শুভ জন্মাষ্টমী!


বাসাইল নতুন সংবাদ

৩ সেপ্টেম্বর ২০২৬


সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন।

বাসাইলে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 



নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে বিশেষ অভিযান চালিয়ে কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ।

বুধবার ( সেপ্টেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের মান্দারজানি গ্রামের জনৈক আলামিনের বসতবাড়ির পূর্ব পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ জেলার পাগলা থানার অললী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মোহাম্মদ ওয়াসিম (২৮) এবং গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড এলাকার কাজিমুদ্দিনের ছেলে মো. রুবেল (২৬)

পুলিশ জানায়, অভিযানে মোহাম্মদ ওয়াসিমের কাছ থেকে কেজি এবং মো. রুবেলের কাছ থেকে কেজিসহ মোট কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।


ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাসাইল থানায় মামলা নম্বর-০৫, তারিখ সেপ্টেম্বর ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ৩৬() ধারার ১৯() অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, “মাদকের বিরুদ্ধে বাসাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


বাসাইল নতুন সংবাদ 

সেপ্টেম্বর ২০২৬

সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন।

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

বাসাইলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

 






নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলের বাসাইলে গাঁজা সেবনের দায়ে সাখাওয়াত (৩২) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়।


বুধবার (২ সেপ্টেম্বর) রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত সাখাওয়াত উপজেলার ময়থা গাছপাড়া এলাকার ইউসুফ সিকদারের ছেলে।


জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদের নেতৃত্বে এএসআই রুবেল মিয়া, কনস্টেবল জিকরুল ও জাকির হোসেনসহ পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় সাখাওয়াতকে আটক করা হয়।


পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।


বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) ফরিদ আহমেদ।


বাসাইল নতুন সংবাদ

৩ সেপ্টেম্বর ২০২৬


সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন।



Wednesday, September 2, 2026

মির্জাপুরের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত

মির্জাপুরের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত



নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।


এ ঘটনায় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।


এদিকে, আবুল কালাম আজাদ সিদ্দিকী সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মির্জাপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি মির্জাপুর তথা দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন; তা হবে না: সালাম পিন্টু

বাবা খাবেন, ব্যবসা করবেন আর বিএনপি করবেন; তা হবে না: সালাম পিন্টু

 



নিজস্ব প্রতিবেদকঃ
 
বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আর বিএনপি করবেন; তা হবে না। মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না বলে জানিয়েছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম পিন্টু বলেন, জিয়াউর রহমান বলেছিলেন, মাদক সেবন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করা যাবে না। সারা দেশে মাদক বাসা বেঁধেছে। মাদককে না বলতে হবে। সমস্ত প্রকার মাদক বন্ধ করতে হবে। দেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। শহীদ জিয়াউর রহমানের আদর্শ যারা বুকে ধারণ করবেন, তারা মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে না। জিয়াউর রহমানের আদর্শের যারা আছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

এমপি সালাম পিন্টু বলেন, তারেক রহমান বলেছেন, চাঁদাবাজি করলে বিএনপি করা যাবে না। চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। চাঁদাবাজকে দমন করতে হবে।

চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু আমাদের দিকে তাকিয়ে থাকলে হবে না। যার যার জায়গা থেকে চাকরির জন্য চেষ্টা চালাতে হবে। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে হবে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে উপজেলা বিএনপির সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌরসভা বিএনপির সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন কফিল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সখীপুরে স্বাস্থ্য সহকারীর থেঁতলানো মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

সখীপুরে স্বাস্থ্য সহকারীর থেঁতলানো মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

 




নিজস্বপ্রতিবেদকঃ



টাঙ্গাইলের সখীপুরে সড়কের পাশ থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পথচারীরা সড়কের পাশে আউয়াল শফীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেলটিও পড়ে ছিল। এ সময় সড়কে তার মাথার মগজের কয়েকটি অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, দ্রুতগতির কোনো অজ্ঞাত যানবাহনের ধাক্কায় তিনি নিহত হয়ে থাকতে পারেন। দুর্ঘটনার পর ওই যানবাহনের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

তবে ঘটনাস্থলে থাকা কয়েকজন পথচারী দাবি করেন, আউয়াল শফির গলায় কাটার চিহ্ন রয়েছে। তাদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা মনে হয়নি। এ কারণে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।


এদিকে নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব ও মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন পথচারী দাবি করেন, লাশের গলা ও মাথার অবস্থা দেখে ঘটনাটি সাধারণ দুর্ঘটনা বলে মনে হচ্ছে না। তাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা পুলিশের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানান।


সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, নিহতের মাথার মগজের তিনটি অংশ তিন জায়গা থেকে উদ্ধার করে একত্র করা হয়েছে। দ্রুতগতির কোনো যানবাহনের আঘাতে এমনটা হয়ে থাকতে পারে। তাই প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


বাসাইলে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাসাইলে ৪২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 








নিজস্ব প্রতিবেদকঃ


টাঙ্গাইলের বাসাইলে মাদকবিরোধী অভিযানে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাসাইল থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ বিকেল সাড়ে ৩টার দিকে বাসাইল থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুলকী ইউনিয়নের ময়থা গাছপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জনৈক আলমের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল মিয়া (৪১), পিতা মো. বাবলু মিয়া, সাং- গোলড়া মধ্যপাড়া, থানা- কালিহাতী এবং মোহাম্মদ মোজাম্মেল হোসেন ওরফে মোজা (৩৫), পিতা আব্দুল জলিল, সাং- তিরঞ্জ, থানা- বাসাইল। তাদের উভয়ের জেলা টাঙ্গাইল।


পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪২ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১০(ক) উপধারা অনুযায়ী মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকের বিরুদ্ধে বাসাইল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।




Tuesday, September 1, 2026

মায়াবী হাসি আর হাতের জাদুতে মোমো মির্জাপুরে নারী উদ্যোক্তা লিজার অনন্য উদ্যোগ

মায়াবী হাসি আর হাতের জাদুতে মোমো মির্জাপুরে নারী উদ্যোক্তা লিজার অনন্য উদ্যোগ

 


নিজস্ব প্রতিবেদকঃ

মায়াবী হাসি, আন্তরিক ব্যবহার আর রান্নার হাতের জাদু এই তিনের সমন্বয়ে মোমো বিক্রি করে ইতোমধ্যেই স্থানীয়দের নজর কেড়েছেন টাঙ্গাইলের মির্জাপুরের নারী উদ্যোক্তা লিজা। স্থানীয়দের কাছে তিনি এখন পরিচিত মোমো আপু নামে।


মির্জাপুরের কুমুদিনী লৌহজং নদীর পাড়ের কুমুদিনী হাসপাতাল ঘাট এলাকায় খোলা ছাদের নিচে নিজের উদ্যোগে মোমো তৈরি ও বিক্রি করছেন লিজা। প্রতিদিন বিকেল হলেই তাঁর তৈরি মোমোর স্বাদ নিতে সেখানে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। মোমোর পাশাপাশি চটপটি ও ফুচকাও বিক্রি করেন তিনি। তবে মোমোকেই নিজের সিগনেচার আইটেম হিসেবে তুলে ধরেছেন এই উদ্যোক্তা।


নিজের ব্যবসার পাশাপাশি লিজা তাঁর কর্মকাণ্ড ও মোমো তৈরির বিভিন্ন মুহূর্তের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করেন। এসব ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এর ফলে মির্জাপুরের গণ্ডি পেরিয়ে অনলাইনেও পরিচিতি পেয়েছেন তিনি।


একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর এই উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। স্থানীয়দের মতে, কোনো ব্যবসাই ছোট নয়। সততা, পরিশ্রম, ভদ্রতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে ছোট উদ্যোগও একসময় বড় সাফল্যের পথ তৈরি করতে পারে। লিজার উদ্যোগ অন্য নারীদেরও আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাতে পারে।


তবে সামাজিক যোগাযোগমাধ্যমে লিজার ব্যবসায়িক প্রচারণা নিয়ে ভিন্নমতও রয়েছে। কেউ কেউ তাঁর ভিডিওর উপস্থাপনা ও বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে সমালোচনা করছেন। সমালোচনাকারীদের মতে, ব্যবসা করা সম্মানের এবং বৈধ উপার্জনের একটি মাধ্যম। তবে ব্যবসার প্রচারণার সময় সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন। তাঁদের মতে, শালীনতা বজায় রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করলে তা আরও ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেতে পারে।


অন্যদিকে, লিজার সমর্থকদের বক্তব্য একজন নারী নিজের পরিশ্রম ও মেধা কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁদের মতে, একজন উদ্যোক্তার কাজ ও পরিশ্রমকে মূল্যায়ন করা উচিত; একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থাপনার ক্ষেত্রেও সচেতন থাকা দরকার।


সমাজকে আরও ইতিবাচক ও সুন্দর করে গড়ে তুলতে হলে কাজের ধরন নয়, বরং কাজের প্রতি মানুষের সততা, পরিশ্রম ও দায়িত্ববোধকে মূল্যায়ন করা প্রয়োজন। মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল ঘাটপাড়ে লিজার এই ছোট্ট উদ্যোগ তাই শুধু মোমো বিক্রির গল্প নয়; এটি একজন নারীর নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা এবং উদ্যোক্তা হয়ে ওঠার গল্প।

বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার; অপহরণের মূল হোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

বাসাইলে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার; অপহরণের মূল হোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার

 



নিজস্ব প্রতিবেদকঃ

টাঙ্গাইলের বাসাইলে আলোচিত অপহরণের ২৭দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণের মূল হোতা কনটেন্ট ক্রিয়েটর ইমন মিয়া (২৩) কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( সেপ্টেম্বর) দুপুরে ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (৩১ আগস্ট) ভোরে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে কসাইবাড়ি এলাকায় একটি বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ইমনকে গ্রেফতার করে। 

 গ্রেফতারকৃত ইমন মিয়া বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে। ঘটনায় মামলার আসামি ইমনের বাবা ইদ্রিস আলী মিয়া, মা নাজমা বেগম বড় বোন ছাবিনা আক্তার পলাতক রয়েছে। অপহরণের শিকার ওই ছাত্রী বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণির শিক্ষার্থী।

 মামলা ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি বিদ্যালয়ে যাওয়া আসার সময় গ্রেফতারকৃত কনটেন্ট ক্রিয়েটর ইমন ওই ছাত্রীকে উক্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ইমনের পরিবারকে জানানো হয়  জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি।

এক পর্যায়ে গত আগস্ট বিদ্যালয়ে যাওয়ার পথে বাসাইল সাহাপাড়া ব্রিজের কাছে পৌছালে মামলার আসামি ইদ্রিস আলী, নাজমা বেগম ছাবিনা আক্তারের সহযোগিতায় ইমন ওই ছাত্রীকে অজ্ঞাত একটি গাড়িতে উঠিয়ে নিয়ে অপহরণ করে।

ঘটনায় তাৎক্ষণিকভাবে বাসাইল থানা পুলিশকে জানানো হয়। এরপর থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের তৎপরতা চালায়। এরপর ১০ আগস্ট ইমন মিয়াকে প্রধান আসামি করে জনের নাম উল্লেখ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

মামলার পর পুলিশ ্যাব ওই ছাত্রীকে উদ্ধার আসামিদের গ্রেফতারের জন্য জোরেসুড়ে মাঠে নামে। এক পর্যায়ে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ছাত্রীকে উদ্ধার প্রধান আসামি ইমনকে গ্রেফতার করে।

 স্থানীয়দের অভিযোগ- ইমন একজন কিশোরগ্যাংয়ের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে শিক্ষার্থীসহ পর্যটন এলাকা বাসুলিয়ায় নারীদের উক্ত্যক্ত থেকে শুরু করে বিভিন্ন এলাকায় মারামারির সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে। এছাড়াও সে মাদকাসক্ত মাদক ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত।

 বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে ঢাকার দক্ষিণখান থানা পুলিশ উদ্ধার মামলার প্রধান আসামি ইমনকে গ্রেফতার করে। পরে তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশ বাসাইল থানায় হস্তান্তর করে।

মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত ইমনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ওই ছাত্রীকে শারীরিক পরীক্ষা জবানবন্দি রেকর্ডের জন্য পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।