Tuesday, September 9, 2025

সখীপুরে ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

 





নিজস্ব প্রতিবেদকঃ



টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(০৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সখীপুর থানার সামনে একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 


পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 




সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। 

শেয়ার করুন