চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধ_র্ষ_ণের অভিযোগ, চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩ - বাসাইল নতুন সংবাদ ডটকম
|
ads
  • চলন্ত বাসে কলেজছাত্রীকে দলবদ্ধ ধ_র্ষ_ণের অভিযোগ, চালক-হেলপারসহ গ্রেপ্তার ৩

     




    নিজস্বপ্রতিবেদকঃ

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক ছাত্রীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    বৃহস্পতিবার(১৫ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করটিয়া আন্ডারপাস এলাকা থেকে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- বাসের ড্রাইভার মো. আলতাফ (২৫), হেল্পার মো. সাগর (২৪), ড্রাইভারের সহযোগী মো. রাব্বি(২১)।

    এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে মিরপুর সরকারি বাংলা কলেজে দর্শন বিভাগের ছাত্রী ভিকটিম (২৬) ঢাকার রেডিওকলোনী থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে উঠেন। বাসে তখন ২ জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষন করে ও তারা ভিডিও ধারণ করে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকা গামী লেনের করটিয়া আন্ডার পাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে ঘটনা জানতে পারে।