টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত
নিজস্বপ্রতিবেদকঃ
টাঙ্গাইলের
বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও
চালক নিহত হয়েছেন।এঘটনায় আরও দুইজন আহত
হয়েছেন।
শনিবার
(১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন,মিলন(২৪) টাঙ্গাইল সদরের গোসাইজোয়াইর এলাকার মিন্টু মিয়ার ছেলে এবং আরফান খান(৭৫) বাসাইল পৌরসভার চকপাড়া এলাকার মৃত মোকসেদ খানের ছেলে।তিনি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।
বাসাইল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ
সূত্রে জানা যায়,সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর উপরে উঠিয়ে দেয়।
এতে
ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের
মৃত্যু হয়।মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
বাসাইল
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর কবির বলেন,সন্ধ্যার আগে বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের
সামনে এদুর্ঘটনা ঘটে।এঘটনায়
পথচারী ও মোটরসাইকেল চালকের
ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
