Monday, January 19, 2026

টাঙ্গাইল পিটিসিতে ফায়ারিং ট্রেনিংয়ে টিআরসি গুলিবিদ্ধ, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢাকায়

নিজস্বপ্রতিবেদকঃ

টাঙ্গাইল জেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) প্রশিক্ষণ চলাকালীন ফায়ারিং বাটে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন মো. মাসুম (১৯) নামে এক ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) 

সোমবার (১৯ জানুয়ারি) সকালের দিকে ট্রেনিং চলাকালে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ্যাবের হেলিকপ্টারে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়।

ঘটনার বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মারুফ আব্দুল্লাহ এবং এসআই তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ফায়ারিং বাটে পরীক্ষা চলাকালীন হঠাৎ একটি চায়না রাইফেলের গুলি মো. মাসুমের পিঠের বাম পাশের কাঁধে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে দ্রুত উদ্ধার করা হয়।

ঘটনার পর প্রশিক্ষণার্থী মাসুমকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ্যাবের হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তিনি টিআরসি নম্বর-২৬৫২০৪ এবং বর্তমানে মহেড়া পিটিসিতে প্রশিক্ষণরত।

আহত টিআরসি মো. মাসুম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন