|
ads
  • বাসাইল উপজেলা নির্বাহী অফিসার আকলিমা বেগম খেজুর নামা প্রকাশ করলেন

     



     

    খেজুরনামা


    বাসাইলে এতিমখানা ও মাদ্রাসায় খেজুর বিতরণ করা হবে: বিভ্রান্ত না হওয়ার আহ্বান ইউএনওর


    টাঙ্গাইলের বাসাইল উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে সরকারিভাবে প্রাপ্ত খেজুর এতিমখানা ও মাদ্রাসার শিশুদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আকলিমা বেগম।


    তিনি জানান, চলতি বছর বাসাইল উপজেলার জন্য মোট ১৭ প্যাকেট খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে ৮ কেজি করে খেজুর রয়েছে। বরাদ্দ সংক্রান্ত চিঠিতে ৯ তারিখে স্বাক্ষর করা হলেও সেটি এখনও উপজেলায় পৌঁছায়নি। তবে আগামীকাল এর চালান উপজেলা কার্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে।


    ইউএনও আরও বলেন, উপজেলায় প্রায় ৩০টি এতিমখানা ও মাদ্রাসা রয়েছে এবং এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই খেজুরগুলো বিতরণ করা হবে। যেহেতু এই সহায়তা দুস্থ মানুষের জন্য এবং পরিমাণ তুলনামূলক কম, তাই এতিমখানার শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।


    তিনি উল্লেখ করেন, গত বছরও একইভাবে উপজেলার প্রায় ৩০টি এতিমখানা ও মাদ্রাসায় খেজুরের পাশাপাশি দুম্বার মাংস বিতরণ করা হয়েছিল। বিতরণের সময় সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকরা নিজ উদ্যোগে উপজেলা কার্যালয়ে এসে বরাদ্দ গ্রহণ করেন।


    এ প্রসঙ্গে মোছাঃ আকলিমা বেগম বলেন, “আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সবাইকে আশ্বস্ত করতে চাই যে, বাসাইল উপজেলার জন্য প্রাপ্ত সরকারি বরাদ্দ যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও একইভাবে বিতরণ করা হবে।”


    এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্যও তিনি সবার প্রতি আহ্বান জানান।