|
ads
  • মন্ত্রী হলেন আহমেদ আযম খান




    নিজস্বপ্রতিবেদকঃ

    টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আযম খান মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

    বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে একটার দিকে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসন থেকে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
    তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলন ও বিভিন্ন টেলিভিশন টকশোতেও তিনি  সক্রিয় ভূমিকা রেখেছেন।

    দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আহমেদ আযম খান দলটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।