বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বাসাইল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো: রুবেল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আমিন শরীফ সুপন, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: মহিউদ্দিন, কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আমিনুল ইসলাম, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই- টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কে ভূইয়া সোহেল, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক নাসির মিয়া, কার্যনির্বাহী সদস্য- ইউসুফ আলী খান, আখতারুজ্জামান রিপন, শরিফুল ইসলাম, সহদেব সূত্রধর।
ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা সমাজের অসঙ্গতি তুলে ধরেন এবং উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
