|
ads
  • পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

     



     

    নিজস্বপ্রতিবেদকঃ

     

    "আমরা নবীন শেকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের পানে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলার একঝাকঁ তরুন, মেধাবী দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইলের উদ্যোগে বার্ষিক ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

     

     

    বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

     

    সংগঠনটির সভাপতি হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের আওতাধীন ডিএমটিসিএল-এর যুগ্ম সচিব কামরুজ্জামান মিয়া, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আমিন শরীফ সুপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক . মোহাম্মদ বদিউজ্জামান খান পিন্টু, জেলা বিএনপির  সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আলিম মিয়া, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক শফিকুল ইসলাম প্রমুখ।

     

    অনুষ্ঠানে বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা চ্যানেল আই-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মিয়া, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম লোটাস, প্রেসক্লাবের সভাপতি রুবেল মিয়াসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনটির প্রায় দুইশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

     

    ইফতারের আগ মুহূর্তে দেশ জাতির কল্যাণ এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

     

    অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সেন্ট গ্রেগরী হাই স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক হায়দার ইসলাম, সিনিয়র সদস্য মনির হোসেন, এটিএন নিউজের সংবাদ উপস্থাপক আবিদ হাসান সংগঠনটির সাধারণ সম্পাদক শাহরিয়ার রেজা সাকিব।