|
ads
  • বাসাইলে মুজিবনগর দিবস পালিত

     



    নিজস্ব প্রতিবেদকঃ

     

    টাঙ্গাইলের বাসাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে। দিবসটি উপলক্ষে আজ (১৭ এপ্রিল) উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

     

    বক্তারা বলেন, ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে, যামুজিবনগর সরকারনামে পরিচিত।

     

    তারা আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের পর পাকিস্তানি শাসকগোষ্ঠী নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর না করায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধ পরিচালনা আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠন করা হয়।

     

    মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এছাড়া ক্যাপ্টেন এম. মনসুর আলী অর্থমন্ত্রী এবং এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবে কর্নেল এম. . জি. ওসমানীকে নিয়োগ দেওয়া হয়।

     

    আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, মুজিবনগর সরকার শুধু মুক্তিযুদ্ধ পরিচালনাই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে জনমত গঠন, কূটনৈতিক যোগাযোগ স্থাপন এবং মুক্তিযোদ্ধাদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সরকারের নেতৃত্বেই দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

    অনুষ্ঠানের শেষে দেশ জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    বক্তারা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে বলেন, মুজিবনগর সরকার বাঙালির স্বাধীনতা সংগ্রামের এক গৌরবময় অধ্যায়, যা জাতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে।