|
ads

🕰️
  • লোকসংগীতে উজ্জ্বল নক্ষত্র জুঁই বাউলা, বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে স্বীকৃতি

     



    নিজস্ব প্রতিবেদকঃ


    টাঙ্গাইল সদর উপজেলার পারকুশিয়া গ্রামের কৃতী সন্তান, উদীয়মান লোকসংগীত শিল্পী জুঁই বাউলা সাফল্যের নতুন এক উচ্চতায় পৌঁছেছেন।


    তার মেধা, পরিশ্রম ও অদম্য আগ্রহের স্বীকৃতি হিসেবে তিনি বাংলাদেশ বেতারের লোকসংগীত বিভাগে তালিকাভুক্ত শিল্পী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন—যা তার সংগীতজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।



    বর্তমানে জুঁই বাউলা টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করটিয়া সা’দত কলেজে ডিগ্রি প্রথম বর্ষে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চায় তার নিরলস প্রচেষ্টা তাকে আজকের এই গৌরবময় অবস্থানে পৌঁছে দিয়েছে।



    জুঁই বাউলার বাবা মোঃ জাহাঙ্গীর আলম আবেগঘন কণ্ঠে বলেন, “আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। মহান আল্লাহ যেন তার সব স্বপ্ন পূরণ করেন। 



    তিনি আরও জানান, খুব ছোটবেলা থেকেই মাত্র ৭ বছর বয়সে জুঁইয়ের মধ্যে গান গাওয়ার প্রতি গভীর অনুরাগ তৈরি হয়। সেই আগ্রহই সময়ের সঙ্গে সঙ্গে তাকে এগিয়ে নিয়ে গেছে সাফল্যের পথে।



    জুঁই বাউলার এই অর্জনে পুরো এলাকাজুড়ে আনন্দের জোয়ার বইছে। স্থানীয়রা তার এই সাফল্যে গর্বিত এবং আশাবাদী যে, তিনি ভবিষ্যতে লোকসংগীতের জগতে আরও বড় পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।



    সংগীতপ্রেমীদের প্রত্যাশা—জুঁই বাউলার সুরেলা কণ্ঠ আরও বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে, আর তিনি হয়ে উঠবেন দেশের লোকসংগীত অঙ্গনের এক উজ্জ্বল নাম