Sunday, September 20, 2026

একজন বীরের জন্য আজ দেশবাসীর দোয়া প্রয়োজন

 



নিজস্ব প্রতিবেদক:


মুক্তিযুদ্ধের কিংবদন্তি, বীর মুক্তিযোদ্ধা ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম শুধু একটি নাম নয়, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের এক সাহসী অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি নানা সংগ্রাম, প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে পথ চলেছেন।


বর্তমানে হৃদরোগজনিত জটিলতায় বঙ্গবীর কাদের সিদ্দিকী ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর পরিবার, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ।


জীবনের এই কঠিন সময়ে তিনি হারিয়েছেন তাঁর প্রিয় সহধর্মিণীকে। একই সময়ে তাঁর বড় ভাই ও সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কারাগারে রয়েছেন। সব মিলিয়ে পরিবারের জন্যও এটি নিঃসন্দেহে এক কঠিন ও বেদনাদায়ক সময়।


তবে আজ কোনো রাজনৈতিক বিতর্কের সময় নয়, বিভেদেরও সময় নয়। আজ প্রয়োজন মানবিকতা, ভালোবাসা ও প্রার্থনার।


যে মানুষটি দেশের স্বাধীনতা ও মানুষের কল্যাণে জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন, আজ তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে আন্তরিক দোয়া কামনা করছি।


মহান আল্লাহ বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন, তাঁর সব কষ্ট লাঘব করুন এবং তাঁকে সুস্থভাবে আবার তাঁর প্রিয়জন ও সাধারণ মানুষের মাঝে ফিরিয়ে দিন।


দল-মত-পথের ঊর্ধ্বে উঠে আজ শুধু একটি প্রার্থনা

বঙ্গবীর, আপনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন।


আসুন, আমরা সবাই এই বীর মুক্তিযোদ্ধার জন্য অন্তর থেকে দোয়া করি।


আল্লাহ তাঁকে শিফায়ে কামিলা দান করুন এবং নেক হায়াত দান করুন। আমিন।



শেয়ার করুন