Saturday, September 19, 2026

কাদের সিদ্দিকীর সফল এনজিওগ্রাম সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

 



 

নিজস্ব প্রতিবেদক:

মহান মুক্তিযুদ্ধের কিংবদন্তি ও কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সেখানে তাঁর সফল এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

 

হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রসুল আমিন শিপনের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

 

এক বিবৃতিতে কাদের সিদ্দিকীর পরিবার ও কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহ যেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমকে দ্রুত সুস্থতা দান করেন এবং সবাইকে তাঁর রহমত ও আরশের ছায়াতলে রাখেন। আমিন।


শেয়ার করুন