|
ads

🕰️
  • বাসাইলে দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

     


     


    নিজস্বপ্রতিবেদকঃ

     

    টাঙ্গাইলের বাসাইলেধর্মীয় নৈতিক শিক্ষার অভাবই দুর্নীতির মূল কারণশীর্ষক একটি বিতর্ক প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

     

    বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দুর্নীতি দমন কমিশন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

     

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান খান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আল-আমিন।

     

    প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জশিহাটি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ। বিচারক প্যানেলে ছিলেন কে. বি. এন. উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামছুজ্জামান মিয়া এবং কাঞ্চনপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপা তরফদার।

     

    গ্রুপ পর্বে বিতার্কিকদের যুক্তি পাল্টা যুক্তির তীব্র প্রতিযোগিতা এবং প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক ধাপ সম্পন্ন হয়। বিতর্ক শেষে বিচারকমণ্ডলী সেমিফাইনালের জন্য চারটি শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত ঘোষণা করেন।

     

    নির্বাচিত প্রতিষ্ঠানগুলো হলোবাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আইসড়া উচ্চ বিদ্যালয়, কে. বি. এন. উচ্চ বিদ্যালয় এবং লৌহজং উচ্চ বিদ্যালয়।


    প্রতিযোগিতার পরবর্তী ধাপে এই চারটি দল শিরোপা জয়ের লক্ষ্যে একে অপরের মুখোমুখি হবে। বিতার্কিকদের এই অগ্রযাত্রা কেবল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য গৌরবই নয়, বরং তাদের মেধা, যুক্তিবোধ বাগ্মিতারও অনন্য প্রকাশ।