|
ads

🕰️
  • বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

     


    নিজস্ব প্রতিবেদকঃ

    টাঙ্গাইলের বাসাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


    প্রতিযোগিতার ফাইনালে বালিকা বিভাগে পূর্বপৌলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। অন্যদিকে বালক বিভাগে কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়।


    মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ১-০ গোলে বিজয়ী হয়। অপরদিকে বালক বিভাগে কাউলজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে সোনালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মশিউর রহমান খান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোশারফ হোসেনসহ আরও অনেকে।