Saturday, September 19, 2026

নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে: নাহিদ ইসলাম





নিজস্ব প্রতিবেদক:

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সমানে আমাদের কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচার হটিয়েছি। নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে বাংলাদেশে। 

তিনি বলেন, আপনারা দেখেছেন গত সাত মাসে কিভাবে প্রতি পদে পদে জনগণের সাথে প্রতারণা করা হয়েছে। বিশ্বাসঘাতকতা করা হয়েছে। জনগণের ৭০শতাংশ মানুষ গণভোটে হ্যা ভোট দিয়ে ছিল। জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল। কথা ছিল দেশে দুর্নীতি থাকবে না। কথা ছিল দেশে চাঁদাবাজি-সন্ত্রাস থাকবে না। বৈষম্য ও দখলদারিত্ব থাকবে না। কিন্তু সবই রয়ে গেছে।

শনিবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের টাঙ্গাইল নগর জলফৈ বাইপাসে ১১দলীয় ঐক্য জোটের ঢাকা থেকে রংপুর লং মার্চের পথসভার বক্তব্য তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি কিভাবে র‍্যাবের বিলুপ্তির কথা বলে তারা র‍্যাবকে এসআরবিতে পরিণত করেছে।একইভাবে হাসিনার সরকার তারেকের সরকারে পরিণত হয়েছে। জনবল একই আছে আইন কানুন একই আছে শুধু লোক বদলিয়েছে শুধু এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তি বদলিয়েছে। দেশের কোন পরিবর্তন হয়নি। 


বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তারা বলেছিল ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান করবে কিন্তু তারা কর্মসংস্থান কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের আর কর্মসংস্থান হচ্ছে ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের। আমরা এরকম বাংলাদেশ হতে দেব না। 



নাহিদ ইসলাম বলেন, আবু সাঈদের রক্তের প্রতি আমাদের দায়বদ্ধতা। টাঙ্গাইলের প্রতি আমাদের দায়বদ্ধতা। টাঙ্গাইলের মাওলানা ভাসানীর উত্তরশুরি আমরা। বাংলাদেশের জন্য লড়াই করে যাচ্ছি, মাওলানা ভাসানী বলেছিল দিল্লির আধিপত্যের বিরুদ্ধে এই বাংলা লড়াই করবে। এই আসাম লড়াই করবে, এই পশ্চিম বাংলা লড়াই করবে। এই ত্রিপুরা লড়াই করবে। সমগ্র বাংলা এক হয়ে দিল্লির বিরুদ্ধে লড়াই করবে। আমরা সেই লড়াই এখনো জারি রাখতে চাই। এমন দেশের অভ্যন্তরে যে নতুন স্বৈরাচার সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আপনারা সবাই সাথে আছেন তো ইনশাল্লাহ। আমরা ঐক্যবদ্ধভাবে আছি।


টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে  ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।




শেয়ার করুন